
পাহাড় ছাড়ার আগে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর মঙ্গলকামনায় সূর্যমুখী ফুল, দুধ দিয়ে মন্দিরে পুজো দিয়েছেন তিনি। পুজো দেওয়ার পাশাপাশি জনসংযোগও করেছেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দিঘায় জগন্নাথ মন্দির হয়েছে, এবার শিলিগুড়িতে অনেক বড় মহাকাল মন্দির তৈরির ভাবনা রয়েছে তাঁর। সবচেয়ে বড় শিব স্থাপনা করা হবে। পাশাপাশি একটি কনভেনশন সেন্টারও তৈরি করা হবে।
উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক করেছেন। পুনর্বাসন পুনর্গঠনের কাজ তদারকি করেছেন।
