
মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং ঘোষণা করেছেন রাজ্যে বিদেশিদের চিহ্নিত করতে এনআরসি বা, জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করা হবে।বর্তমানে দেশে একমাত্র অসমে এনআরসি কার্যকর হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে।উল্লেখ্য ১৯৭৯ থেকে ১৯৮৫ পর্যন্ত অসমে বিদেশি হটাও আন্দোলনের অবসানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের চুক্তিতে বিদেশি চিহ্নিতকরণের শর্ত দেওয়া ছিল।
ওই সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি তৈরির নির্দেশ দেয়। এজন্য সন্দেহজনক বিদেশিদের নথিপত্র পরীক্ষার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী রাজ্যে কুকি ও মইতেই জনগোষ্ঠীর মধ্যে বর্তমান সংঘাতের অবসানে এনআরসি কার্যকর করের প্রস্তাব ঘোষণা করেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার অসমের আইনজীবীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। অসমের কয়েকজন প্রথমসারির আইনজীবীকে মণিপুরে আমন্ত্রণ জানানো হবে। সেই বৈঠকে খতিয়ে দেখা হবে কীভাবে সুপ্রিম কোর্টে বর্তমান এনআরসি সংক্রান্ত মামলায় মণিপুরে এই প্রক্রিয়া কার্যকরের অনুমতি আদায় করা যায়।
উল্লেখ্য,গত শতকের সাতের দশকের শেষ ও আটের দশকের মাঝামাঝি পর্যন্ত অসমে বিদেশ খেদাও আন্দোলনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে আগত বাঙালি মুসলিম সমাজ।






