
এক মুঠো ফুল দাও না মাগো। নিজের লেখা ও সুরে আরও একটি গান প্রকাশ করে রাজ্যের মানুষকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় যে গানটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী সেটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর লেখা, সুর করা গানটি ৩ মিনিট ৩০ সেকেন্ডের। বাতাসে বিষাদের সুর। উমার ফিরে যাওয়ার সময় মন খারাপ সবারই। উৎসবের আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবার পুজোর প্রায় তাঁর লেখা ও সুর করা ১৭ টি গান মুক্তি পাবে।
সেই মত পুজোর প্রত্যেক দিনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। দশমীর দিন মুখ্যমন্ত্রী নতুন গান অন্য মাত্রা যোগ করেছে।
