গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata সিঙ্গুর প্রসঙ্গ টেনে অধ্যক্ষককে ব্যবস্থার অনুরোধ মুখ্যমন্ত্রীর

    সিঙ্গুর প্রসঙ্গ টেনে অধ্যক্ষককে ব্যবস্থার অনুরোধ মুখ্যমন্ত্রীর

    0
    224
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সোমবারের ঘটনায় যখন বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে ব্যস্ত তখন বিধানসভায় আহত নিরাপত্তারক্ষীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    টেনে এনেছেন সিঙ্গুর প্রসঙ্গ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল। সরাসরি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বলেছেন তিনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। সবার ক্ষেত্রে একই নিয়ম হওয়া উচিত। বিষয়টির গুরুত্ব বুঝে ব্যবস্থা নিতে বলেছেন।
    বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেছেন যাঁরা বিধানসভার কর্মীদের মারলেন তারাই থানায় গিয়ে এফআই করলেন। খালি বক্তৃতা করে চলে যাবে, অন্যের কথা শুনবে না এটা তো চলতে পারে না।