
কোনও যুবক যুবতী আত্মঘাতী হলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। এসআইআর-র বিরোধিতায় যখন কলকাতায় মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত পাল্টা পরিবর্তন যাত্রায় পা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী।
মিছিল শেষে এনআরসি, এসআইআর নিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়ের অভিযোগের আক্রমণের পাল্টা বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
তিনি বলেছেন আগরপাড়ায় প্রদীপ করের সুইসাইড নোট তাঁর হাতের লেখা নয় বলে ফের একবার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি বেকারত্বের জ্বালা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জ্বালা।






