লন্ডন সফর শেষে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী

0
166
ছবি সৌজন্যে : এক্স
ব্রিটেন সফর শেষে শনিবার সন্ধ্যাতেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে তাঁর লন্ডন পৌঁছাতে দেরী হওয়ায় , সেখানে গিয়ে  ফের একবার সরাসরি লন্ডন-কলকাতা বিমান পরিষেবা চালুর দাবি জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের  সফরের মধ্যেই টেকনো ইন্ডিয়া  গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কলকাতা ফুটবল স্কুল চালুর মউ স্বাক্ষর করে বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি।
এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলগ কলেজের প্রাক্তনীর আমন্ত্রণে সেখানে সামাজিক উন্নয়ন ঃ নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন নিয়ে  বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী। ইংরেজি বক্তৃতার মধ্যেই বারবার বাংলায়  মা-মাটি-মানুষ, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী উচ্চারিত হচ্ছিল। তাঁর ভাষণে উঠে আসে টাটা গোষ্ঠীর নামও। টাটার নাম উচ্চারিত হতেই সভাঘরের একেবারে পিছন থেকে মৃদু গুঞ্জন শুরু হয় ।
কয়েক  সেকেন্ডের মধ্যে বিক্ষোভ কলরবের আকার নেয় । দেখা যায়  হাতে গোনা কয়েকজন পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী যখন তাঁদের জবাব দেন, তখন করতালি ফেটে পড়েছিল সভাকক্ষ। কর্তৃপক্ষের  তরফে গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে । কেলগ কলেজ  কর্তৃপক্ষের  কাছে কলকাতায়  ক্যাম্পাস তৈরির আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।