সোমবার ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, ত্রাণ সংগ্রহে রাস্তায় সুকান্ত

0
111
ছবি সৌজন্যে : নিজস্ব
দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে পুনর্গঠনের কাজ তদারকি করতে সোমবার ফের সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পুনর্গঠনের কাজ তদারকিই নয়, বিপর্যয় মোকাবিলায় প্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা কাজ করেছেন তাঁদের পুরস্কৃতও করবেন মুখ্যমন্ত্রী।
এদিকে উত্তরবঙ্গে জন্য ত্রাণ সংগ্রহ করতে রাস্তায় নেমেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গড়িয়াহাট বাজারে গলায় বাক্স ঝুলিয়ে দোকানে দোকানে ঘুরেছেন তিনি।
ক্রেতা, বিক্রেতা, পথচারীদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন রাজ্য সরকার না থাকলেও সাধারণ মানুষ উত্তরবঙ্গের মানুষের পাশে রয়েছে।