গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ঘরছাড়াদের ঘরে ফেরাতে শর্ত মুখ্যমন্ত্রীর

    ঘরছাড়াদের ঘরে ফেরাতে শর্ত মুখ্যমন্ত্রীর

    0
    9
    ছবি সৌজন্যে : ইউটিউব

    নির্দিষ্ট অভিযোগ পেলে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের স্থানীয় প্রশাসন এবং বিজেপির বিধায়করা ঘরে পৌঁছে দেবেন। কিন্তু সেই তৃণমূল কর্মীর নাম ২০২১ এ সন্ত্রাসে যুক্ত থাকলে তাঁর ঠিকানা হবে জেল।

    ভোট পরবর্তী হিংসার অভিযোগ শুনেই শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৮-তম পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দিনে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় অধিবেশনে দাঁড়িয়ে সরকারের ভয় আউট, ভরসা ইন স্লোগানকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন এই আশ্বাসে কোনও ভরসা নেই, উল্টে ভয আরও চেপে বসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁদের দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। তৃণমলের অভিযোগ পেয়েই শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন এই মুহূর্তে রাজ্যে ভোট পরবর্তী হিংসার কারণে একজনও ঘরছাড়া নেই। তবে যদি সত্যিই কেউ ঘরছাড়া হয়ে থাকেন, তবে তার তালিকা সরাসরি ডিজিপিকে দেওয়া হোক।

    সরকার দ্রুত ব্যবস্থা নেবে। তবে শর্ত ২০২১-এ ভোেট পরবর্তী হিংসায় যে সাড়ে ১২ হাজার অভিযোগ জমা পড়েছিল, বর্তমান সরকার আগে সেগুলোর নিষ্পত্তি করবে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড়া হবে না।