‘২৬-এ ফিরলে ব্যবস্থা, ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রীর

0
74
ছবি সৌজন্যে : নিজস্ব
ডিভিসির জলে প্রতিবার বাংলা ভাসে, বলে বলে গলা ব্যথা হয়ে গিয়েছে। সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে কলকাতায় জমা জল নিয়ে ফের ডিভিসিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায় এত বৃষ্টি কোনওদিন হয়নি। ফরাক্কায় ড্রেজিং হয় না বলে বিহার, উত্তরপ্রদেশের জল গঙ্গায় এসে পড়েছে। ডিভিসি, পোর্ট কেউই ড্রেজিং করে না। বাংলা নৌকার মত জলমগ্ন হয়ে পড়ে। লন্ডনে জল জমলেও ১০ দিন থাকে। দিল্লি, মহারাষ্ট্রে জল জমে।
২০২৬-এ ফিরে এলে এদিকে জল ঠেললে উল্টো জল ঠেলে দেওয়া হবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি জানেন কিভাবে পদক্ষেপ নিতে হয়।