পরিযায়ী শ্রমিক: ফের সরব মুখ্যমন্ত্রী, মিথ্যে তথ্য পাল্টা সুকান্তর

0
128
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মুখ্যমন্ত্রীর পরিযায়ী পরিসংখ্যান নিয়ে মিথ্যে বলছেন। পোস্ট করেছেন সুকান্ত মজুমদার।
সোমবারের পর মঙ্গলবারও ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যের প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন। তিনি রীতিমত তথ্য তুলে দাবি করেছেন কাজের তাগিদে ১৬ লাখ ৫৬ হাজার শ্রমিক পশ্চিমবঙ্গে এসেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের ৪০ লাখেরও বেশি শ্রমিক ভিন রাজ্যে কাজের তাগিদে গিয়েছেন। মঙ্গলবারও সুতির সভা থেকে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি আবারও বলেছেন বাংলায় কথা বললে ভিনরাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের এরাজ্যে ফিরে আসার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।