পুলিশে দলবাজি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, ডিজিকে তোপও 

0
118
ছবি সৌজন্যে :ফেসবুক
পুলিশে গ্রুপবাজি নিয়ে আক্রমণের মধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে লোডেড ট্রাক চলাচল নিয়ে কার্যত ধমকেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বলতে বলতে জিভ ক্ষয়ে গিয়েছে তাও পরিস্থিতি বদলাচ্ছে না।
প্রশাসনিক বৈঠকের মধ্যেই কোচবিহারের সাংসদ জগদীশ বাসুনিয়া গ্রামে নতুন রাস্তায় লোডেড ট্রাক ঢোকানো নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ ছিল গ্রামেগঞ্জে নতুন রাস্তা তৈরি করতে গিয়ে পুরনো রাস্তা ভেঙে যাচ্ছে। এর কারণ এত বেশি লোডেড ট্রাক ঢোকানো হচ্ছে। আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জগদীশ বাসুনিয়াকে থামিয়ে নিজেই বলতে শুরু করেন। কার্যত ডিজিকে বিষয়টি নিয়ে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এক কথা কতবার বলতে হবে। বিষয়টি দেখে নিচ্ছেন বলতেই মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েন রাজীব কুমার। তিনি বলেছেন বারবার বলা হয়েছে গ্রামীন রাস্তায় লোডেড ট্রাক ঢোকানো যাবে না। টাকা নেই তা সত্ত্বেও কাজ করা হচ্ছে। আর এভাবে রাস্তাগুলো ভেঙে দিচ্ছে। বলতে বলতে তাঁর জিভটাই ক্ষয়ে গিয়েছে। এর আগে পুলিশে গ্রুপবাজি নিয়েও সরব হয়েছেন মখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরা বৈঠকেই কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টারের খোঁজ করেন মুখ্যমন্ত্রী। জেলা পুলিশ সুপারের কাছে জানতে চান কোচবিহারে পুলিশ হেডকোয়ার্টারের জনৈক চন্দনবাবুকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেছেন রাজনৈতিক নেতারা এসব বেশি করে বলে জানতেন, কিন্তু পুলিশই যদি গ্রুপবাজি করে তবে মানুষ কোথায় যাবে। ওই পুলিশ অফিসারকে শীতলকুচি, দিনহাটায় কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।