সিএএ বিরোধী আন্দোলনে তাণ্ডব, ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

সিএএ বিরোধী আন্দোলনের সময় তাণ্ডবের ঘটনায় এবার অ্যাকশনে রাজ্য সরকার। ২০১৯-এ ওই আন্দোলনের সরকারি সম্পত্তি ভাঙচুর, ট্রেনে, বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল।

ওই অভিযোগগুলো তদন্ত করে দেখার জন্য রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১৯ সালের ডিসেম্বরে সংসদের দুই কক্ষে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। তারপরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তা আইনে পরিণত হয়। সিএএ বিরোধী আন্দোলনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কামরার পর কামরা। ক্ষতি হয়েছিল রেলের বিপুল সম্পত্তির। এই ঘটনায় টানা বন্ধ ছিল রেল চলাচল।

রেলের সম্পত্তি ক্ষতি করার অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, তাদের চিহ্নিত করে নতুন করে ফাইল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।