অভিনেতা রাহুলের মৃত্যু তদন্তে সিআইডি : মুখ্যমন্ত্রী

0
26
ছবি সৌজন্যে :ফেসবুক
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রাতে দিঘায় এক প্রশাসনিক বৈঠকের পর এ কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, কিছুদিন আগেই একজন চিত্র তারকার মৃত্যুর ঘটনা ঘটছে উদয়পুরে। ওড়িশা সরকার সিট গঠন করে তদন্ত শুরু করেছে। তিনি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠাতে যাতে এই মামলাটি সিআইডি নিয়ে নেয়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, অভিনেতার পরিবারের তরফ থেকে এখানে মামলা করে গিয়েছেন। যেটা আনন্যাচারাল ডেথ হিসাবে ইউডি মামলা হয়েছে। ২৯ মার্চ, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র ৪২ বছর বয়সে রাহুলের অকালমৃত্যু হয়।
এই মৃত্যু নিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছিল অভিনেতার পরিবার-সহ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বস্তর। সেই দাবিকে মান্যতা দিয়েই মুখ্যমন্ত্রী সিআইডিকে দিয়ে এই ঘটনার তদন্ত করাচ্ছেন বলেই প্রশাসন সূত্রে খবর।