
রাজ্যের গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। সেই স্বচ্ছতা অভিযানের কর্মসূচি হিসাবে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু পৌঁছে গিয়েছেন কলকাতার বাগবাজারে গঙ্গার ঘাটে।
তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথমে বৃক্ষরোপণ করেছেন। তার পর সেখানে মন্দিরে বিগ্রহে মাল্যদান করেছেন। পুজো করেন। গঙ্গার ঘাট পরিদর্শন করেন। তার পর ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন। এই কাজে একে একে হাত লাগান অগ্নিমিত্রা এবং তাপসও। গঙ্গা এবং গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা এবং দূষণমূক্ত রাখতে বছরভর এই ধরনের কর্মসূচি চলবে বলে জানান শুভেন্দু অধিকারী। তার আনুষ্ঠানিক সূচনা হল বুধবার থেকে।
মুখ্যমন্ত্রী বলেছেন, পুরো কলকাতা, পুরো রাজ্যকে পরিষ্কার করতে হবে। উন্নয়নও হবে। তবে তার সঙ্গেও স্বচ্ছতাও জরুরি। গঙ্গাকে পরিষ্কার এবং দূষণমুক্ত করা প্রয়োজন। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।








