গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Top News ফের গ্রেফতারির কথা মুখ্যমন্ত্রীর মুখে

    ফের গ্রেফতারির কথা মুখ্যমন্ত্রীর মুখে

    0
    314
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তাঁকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হবে বলে ভয় দেখানো হচ্ছে। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয় ভাষা থেকে নাগরিকত্ব ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    কেন্দ্রকে আক্রমণ করে তাঁর দাবি বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ করেছেন বলেই তাঁকে গ্রেফতার করবে বলছে। পাশাপাশি এনআরসি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন পুরনো ভোটার তালিকা বাতিল করে সবাইকে নতুন করে নাম তুলতে বলা হচ্ছে। যদি কোথাও কারও নাম বাদ পড়ে, কী করতে হয় তিনি জানেন। তাঁর অভিযোগ এসআইআরে নামে এনআরসি করার চেষ্টা হচ্ছে। ষড়যন্ত্র করে মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। প্রশ্ন তুলেছেন কোটি কোটি টাকা খরচ করে আধার কার্ড তৈরি করে লাভ কি। এখন বলছে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কোনওটাই হবে না। তাঁর প্রশ্ন তবে হবে টা কি। এই পরিচয়পত্রগুলো ইলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকারই দিয়েছে।
    তাহলে সেগুলো বৈধ হবে না কেন। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।