গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata পয়লা জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী!

    পয়লা জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী!

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন বঙ্গবাসী। পয়লা জুন থেকে জনতার দরবার চালু হবে। এমনটাই খবর।

    জানা গিয়েছে সপ্তাহে ১ বা ২ দিন সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারে যে দলই থাকুন না কেন, সাধারণ মানুষের কিছু অভাব অভিযোগ থাকেই। যা মুখ্যমন্ত্রীর পক্ষে সর্বদা জানা সম্ভব নয়। সেই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরাও। বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে সে রাজ্যে চলছে জনতার দরবার।

    মধ্যপ্রদেশও একই ব্যবস্থা রয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রীও জনতার কথা শোনেন। তার কর্মসূচির নাম জনশুনানি। এবার এরাজ্যেও জনতার দরবার চালু হচ্ছে।