
মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ২০ তারিখ উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করবেন।
বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিপুল জনসমর্থন পেয়েছে বিজেপি। কয়েকটি জেলায় কার্যত খাতাই খুলতে পারেনি তৃণমূল। ভোটপর্বে উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। আইআইটি, এইমস থেকে ক্যানসার হাসপাতাল ছাড়াও উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই বিষয়গুলোর গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বিষয়টিও খতিয়ে দেখবেন। উত্তরবঙ্গ সফরের পর ২১ তারিখ দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের ৫ জেলার প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন।
বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম জেলার কোন কোন প্রকল্প চলছে। কি আটকে রয়েছে সব দিকগুলো খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।








