গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home National নিজের জ্যোতিষকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

    নিজের জ্যোতিষকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নিজের জ্যোতিষীকে প্রশাসনিক পদে বসিয়েছেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয় থলপতি। ওই জ্যোতিষীর নাম রাধন পন্ডিত ভেটরিভেল। তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি বা ওএসডি পদে নিযুক্ত করেছেন বিজয়।
    রাধন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিষয়টি দেখবেন। প্রথমে স্থির হয়েছিল রবিবার বিকেল পৌনে ৪টের সময় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিজয়। কিন্তু ওই জ্যোতিষীর পরামর্শে শপথগ্রহণের সময় বদলে দেওয়া হয়।
    রবিবার সকাল ১০টায় শপথ নেন বিজয়। বিজয়ের দল টিভিকে সূত্রে খবর, রাধন জানিয়েছিলেন যে, সকাল ১০টায় পবিত্র মুহূর্তে শপথ নিলে ভাগ্য সুপ্রসন্ন হবে বিজয়ের। জ্যোতিষীর পরামর্শ অক্ষরে অক্ষরে মেনেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ভোটের আগে একটি সমীক্ষক সংস্থা আর কেউই বিজয়ের হয়ে বাজি ধরেননি। তবে অনেককে বিস্মিত করে ওই জ্যোতিষী ভোটের আগেই জানিয়ে দিয়েছিলেন যে, বিজয়ের দলই জয়ী হতে চলেছে। টিভিকে-র জয় নিশ্চিত হওয়ার পর যে কয়েক জন সবচেয়ে আগে বিজয়কে শুভেচ্ছা জানান, রাধন তাঁদের মধ্যে অন্যতম।