নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

0
95
ছবি সৌজন্যে : নিজস্ব

নচিকেতা চক্রবর্তী কেমন রয়েছেন, কোচবিহার থেকে কলকাতায় ফিরেই হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে মিনিট পনেরো ছিলেন বলে খবর।

এই মুহূর্তে কেমন রয়েছে শারীরিক অবস্থা, চিকিৎসকদের থেকে খোঁজ নেন তিনি। গায়ক নচিকেতাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, দুটো স্টেন্ট বসানোর পর দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে গায়কের। ইতিমধ্যে তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছেন। বেডে বসে বইও পড়েছেন।

যদিও এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে নচিকেতাকে।