
ড্রেজিং না হলে ড্যাম রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে ডিভিসিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন ড্রেজিং না হলে ফরাক্কা ড্যাম ভেঙে দিন।
বিজ্ঞানী মেঘনাথ সাহার রিপোর্ট দেখেছেন বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন তাঁর বক্তব্য ছিল ড্যামের কোনও প্রয়োজনীয়তা নেই। ড্যাম রাখার কারণ যে এলাকায় জলের সঙ্কট রয়েছে, গ্রীষ্মকালে সেখানে জল সরবরাহ করার জন্য। কিন্তু গ্রীষ্মকালে জল চেয়ে না পেলে এর লাভ কি। শুধু বর্ষা হলে সব জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবাবে। ড্রেজিং না করলে ড্যামের কোনও প্রয়োজনীয়তা নেই। তার থেকে ড্যাম ভেঙে দেওয়াই ভাল। নদীকে নিজের মত প্রবাহিত হতে দেওয়া হোক। একইসঙ্গে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় ম্যানগ্রোভ-ভেটিভার লাগানোর পরামর্শ দিয়েছেন। এজন্য বন দফতরকে উদ্যোগী হতে বলেছেন। তাঁর কথায় ম্যানগ্রোভ কংক্রিটের থেকেও শক্ত। উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত জায়গায় এই গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকের আগে বুধবার সকালে পাহাড়ি পথে জনসংযোগ সেরে মমতা বন্দ্যোপাধ্যায়।
রাস্তার দু’পাশে দাঁড়ানো বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভাব অভিযোগ শুনেছেন। আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।





