আক্রান্ত খগেনকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, শঙ্করে না

0
221
ছবি সৌজন্যে : সংগৃহীত
জখম বিজেপি সা‌ংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ওই হাসপাতালে খগেন ও শঙ্কর দুই সাংসদ-বিধায়ক ভর্তি থাকলেও মুখ্যমন্ত্রী শুধুমাত্র খগেন মুর্মুর সঙ্গেই দেখা করেন।
উত্তরবঙ্গের ওই হাসপাতালে খগেন ও শঙ্কর দুই সাংসদ-বিধায়ক ভর্তি থাকলেও মুখ্যমন্ত্রী শুধুমাত্র খগেন মুর্মুর সঙ্গেই দেখা করেন। বেরিয়ে জানান, সাংসদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর সৌজন্যে খুশি খগেন মুর্মুর পরিবার। তাঁরা জানিয়েছেন, কোথায় আঘাত পেয়েছেন সাংসদ, সেগুলো দেখেন। তার পর তিনি চিকিৎসকদের ডেকে কথা বলেন। খগেন মুর্মুকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন, ডায়াবিটিস রয়েছে? ইনসুলিন নেন? ওষুধ খান? টেক কেয়ার করেন?
এরপর প্রবীণ সাংসদকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে বলেছেন মুখ্যমন্ত্রী। সাংসদের পরিবারের সদস্যদের জানিয়েছেন, যে কোনও প্রয়োজনে তিনি পাশে রয়েছেন। অন্যত্র চিকিৎসার প্রয়োজন হলেও যেন তাঁকে বলা হয়।