
কলকাতায় মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে স্টেজ শেয়ার করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলা হচ্ছে, রাজ্যের প্রতি কেন্দ্রের মনোভাবের প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, ২২ অগাস্ট শহরে তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনভর রয়েছে সেই সংক্রান্ত অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তিনি সেখানে যাচ্ছেন না। সূত্রের খবর, নীতিগত কয়েকটি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাংলাভাষীদের উপর ভাষাসন্ত্রাস এবং রাজনৈতিক স্বার্থে প্রকল্প উদ্বোধন, এই কারণেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের দাবি, রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গে নজিরবিহীন কাজ করেছিলেন। এখন সেই কাজগুলো বিজেপি দেরি করিয়ে ভোটের আগে উদ্বোধন করছে।
