
এবারে বইমেলার চমক এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা ২৬-এ ২৬টা কবিতা। ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনে করে সেকথাই জানিয়েছেন।
বইমেলার মঞ্চ থেকে নিজের বইয়েরও উদ্বোধন করেছেন তিনি। মখ্যমন্ত্রী বলেছেন হিয়ারিংয়ের নামে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিকে এজেন্সির নির্যাতন-র সঙ্গেই তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি কাজ করতে ভালবাসেন, কিন্তু নিজের প্রচার নিজে করেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নিজে ছোটখাটো বই লেখেন। ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর আঁকা ছবি নিয়ে দুটো প্রদর্শনী করার পরেই তাঁর বিরুদ্ধে সিবিআই নামানো হয়েছিল। মুখ্যমন্ত্রী আরও বলেছেন সেই সময় নিজেকে লজ্জিত মনে হয়েছিল, অপমানিত বোধ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৬-এ তিনি এই বিষয়কে কেন্দ্র করে ২৬ টি কবিতা লিখে ফেলেছেন। ২৬ এ ২৬ টা কবিতা লিখেছেন। হেলিকপ্টারে যেতে যেতে ২, ৩ দিনে কবিতাগুলো লিখেছেন। ওটাই স্যার হিসেবে বেরোবে।
পাশাপাশি তিনি জানিয়েছেন বইয়ের সংখ্যা আরও বাড়বে। আগে ১৫৩টা ছিল, এবারে আরও ৯টা বেরোবে। বইমেলার মঞ্চে এজেন্সি, কমিশন, এসআইআর, সব প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর চড়া সুর ছিল।
