গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত, ব্যক্তিগত সচিব শান্তনু

    মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত, ব্যক্তিগত সচিব শান্তনু

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভোটপর্বে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ভোট মিটতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।
    সুব্রত গুপ্ত শুধু দক্ষ আমলাই নন, ২০২৬-র বিধানসভা নির্বাচনে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারই সুব্রত গুপ্তকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কমিশন। এর দুদিনের মধ্যেই নতুন সরকারে নতুন ভূমিকায় দেখা যাবে সুব্রত গুপ্তকে। এদিকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্বও পালন করবেন শান্তনু বালা। ২০১৭ ব্যাচের আইএএস শান্তনু বালা দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন।
    রাজ্যপাল আর এন রবির সম্মতিতে এই নিয়োগ করা হয়েছে। সরকারের তরফে অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে এই নির্দেশিকা জারি করেছেন।