গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই

    রাজ্যের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই

    0
    104
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে আইনস্টাইন, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দের সঙ্গে বাধ্যতামূলক রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বই।
    স্কুলে স্কুলে গ্রন্থাগারের জন্য রাজ্য সরকারের তরফে ১ লক্ষের অনুদান বরাদ্দ করা হয়েছে। অনুদানের পরেই স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে সরকারের বুক লিস্ট। ৫১৫ টি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে। ৫১৫ টি বইয়ের মধ্যে ১৯ টি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপলব্ধি থেকে ক্রোকোডাইল আইল্যান্ড, পল্লবী থেকে পথের সাথী, মা থেকে কথাঞ্জলী, স্কুলের গ্রন্থাগারে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বই।
    ফলে, আলবার্ট আইনস্টাইন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের সঙ্গে গ্রন্থাগারে থাকবে মুখ্যমন্ত্রীরও বই।