আলুর দামে মুখ্যমন্ত্রীর তোপ, বাজারে বাজারে টাস্ক ফোর্সের অভিযান

0
146
ছবি সৌজন্যে : নিজস্ব
আলুর দাম নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই কলকাতা সহ জেলার বিভিন্ন বাজারে অভিযানে নামে টাস্ক ফোর্স। বিক্রেতারা আলু সহ সবজির দাম কমার দাবি করলেও ক্রেতাদের একাংশের দাবি সব সব্জির দাম এখনও কমেনি।
জ্যোতি আলু থেকে চন্দ্রমুখী আলু, শীতের বাজারে এখনও আলু কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন মানুষ। বৃহস্পতিবার আলুর দামবৃদ্ধি ও অন্য রাজ্যে রফতানি নিয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন মন্ত্রী প্রদীপ মজুমদার। এরপরেই শুক্রবার টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে মানিকতলা বাজারে অভিযান যায় টাস্ক ফোর্স। পুলিশকে সঙ্গে নিয়ে হাওড়ার কদমতলা, শিবপুর, উত্তর ২৪ পরগনার হৃদয়পুর বাজারেও নজরদারি চালায় টাস্কফোর্সের সদস্যরা।
আর ক্রেতারা বলছেন মাঝেমধ্যে টাস্ট ফোর্স নজরদারি চালালে দাম নিয়ন্ত্রণে থাকে। কিন্তু তারা চলে গেলে যে যার মত ক্রেতাদের থেকে দাম নেয়।