গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home North 24Pgs মর্গে চোখ চুরির অভিযোগ, বিক্ষোভে থমকালো মুখ্যমন্ত্রীর কনভয়

    মর্গে চোখ চুরির অভিযোগ, বিক্ষোভে থমকালো মুখ্যমন্ত্রীর কনভয়

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দুর্ঘটনায় মৃত যুবকের চোখ বারাসত মেডিক্যালের মর্গে খুবলে নেওয়ার অভিযোগে আত্মীয় পরিজনদের বিক্ষোভে যশোর রোডে থমকালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এসআইআর-র বিরোধিতায় বনগাঁয় সভা, মিছিলের পর কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তখনই যশোর রোডে বিক্ষোভের জেরে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। জানা গিয়েছে বারাসতের কাজিপাড়ার বাসিন্দা বছর ৩৪-র প্রীতম ঘোষের দুর্ঘটনায় মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য প্রীতমের দেহ হাসপাতালের মর্গে রাখা ছিল। অভিযোগ মর্গ থেকে যুবকের একটি চোখ খুবলে নেওয়া হয়েছে। এরপরেই মর্গ থেকে চোখ চুরির অভিযোগ তুলে যশোর রোডে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন। সেই সময় বনগাঁর সভা থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। বিক্ষোভের জেরে তাঁর কনভয় আটকে পড়ে। সেই সময় বিক্ষোভকারীদের কথা শোনেন মুখ্যমন্ত্রী।

    এরপরেই মুখ্যমন্ত্রী পরিবারকে আশ্বস্ত করে বলেছেন কারও গাফিলতি থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পরিবারের একজনকে চাকরিও আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে হেলিকপ্টার করে না বেড়িয়ে রাস্তা দিয়ে ঘুরতে গেলে অনেক কিছু জানা যায়। বিক্ষোভে আটকাতেই পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি।