
নির্বাচনের আগে রাজ্যের ৫টি জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক এবং উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুন্ডা, কোরা, ডোম, কুম্ভকার এবং সদগোপ জনগোষ্ঠীর জন্য দ্রুত ৫টি পৃথক বোর্ড গঠন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েচেন ওই বোর্ডগুলো ওই জনগোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা এবং ঐতিহ্যকে যেমন রক্ষা করবে, তেমনই শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উন্নতির বিষয়গুলোও দেখবে। ২০১৩ থেকেই রাজ্য সরকার আর্থ সমাজিক দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীগোলার সামগ্রিক উন্নয়নে বোর্ড গঠন করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় যে ৫ জনগোষ্ঠীর জন্য বোর্ড গঠন করেছেন তাদের মধ্যে মুন্ডা এবং কোরা জনগোষ্ঠীর মানুষ এসটি এবং কুম্ভকার এবং সদগোপ সম্প্রদায়ভুক্ত ওবিসি এবং ডোম জনগোষ্ঠীর মানুষ তফশিলি জাতিভুক্ত।
