চাকরি দুর্নীতির টাকা পেয়েছে মুখ্যমন্ত্রীর পরিবার: শুভেন্দু

0
137
ছবি সৌজন্যে : নিজস্ব
মুখ্যমন্ত্রীর পরিবার ছাড়াও সাত-আটশো তৃণমূলের নেতা চাকরি দুর্নীতির টাকা পেয়েছেন। বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
আর রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগের দিনেই চাকরি বাতিল ইস্যুতে সোমবার কালীঘাট চলোর ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন তৃণমূলের কোন কোন নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদরা চাকরি দুর্নীতিতে যুক্ত তাদের ছবি প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দ অধিকারী। একইসঙ্গে তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রীর পরিবার চাকরি বিক্রির ৭০০ কোটি টাকা তুলেছে। শুভেন্দু অধিকারী বলেছেন তিনি জানতেন মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য বাছাই করবেন না। কারণ তাঁর পরিবারই দুর্নীতির সঙ্গে যুক্ত। দুর্নীতির জন্য শান্তনু-কুন্তল-কালীঘাটের কাকুদের কাজে লাগিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম সিবিআইয়ের চার্জশিটে রয়েছে। সুতরাং চাকরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর পরিবার যুক্ত তা প্রমাণিত। বাইট: শুভেন্দু এদিকে সুপ্রিম কোর্টের রায়ে কার্যত হতাশ ফিরহাদ হাকিম।
২৬ হাজার চাকরি বাতিলে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যেমন লজ্জার। তেমনুই বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।