গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National চিন্নাস্বামী স্টেডিয়াম সরানোর ভাবনা মুখ্যমন্ত্রীর

    চিন্নাস্বামী স্টেডিয়াম সরানোর ভাবনা মুখ্যমন্ত্রীর

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বেঙ্গালুরু পদপিষ্টে ১১ জনের মৃত্যুর ঘটনার পরে এবার চিন্নাস্বামী স্টেডিয়ামকে অন্যত্র সরানোর ভাবনা শুরু করে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
    মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, কোনও সরকারের অধীনেই এমন মর্মান্তিক ঘটনা ঘটা উচিত নয়। তার দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সরকার দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবছে।
    তিনি আরও জানিয়েছেন যে, কর্নাটক সরকার এই অনুষ্ঠানের আয়োজন করেন। ঘটনার প্রায় কয়েক ঘণ্টা পরে তিনি বিষয়টি জানতে পেরে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। ওই ঘটনার জন্য তিনি পুলিশ, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আরসিবি-র অব্যবস্থাকে দায়ী করেছেন। পাশাপাশি ওই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জন পুলিশ কর্তাকে বরখাস্ত করা হয়েছে।