মুখ্যমন্ত্রীর তথ্য সঠিক নয়, পাল্টা জলশক্তি মন্ত্রী

0
129
ছবি সৌজন্যে : এক্স
পুজোর মরসুমে কেন রাজ্য সরকারকে না-জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়েছে, শুক্রবার সে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল সেই অভিযোগকে খারিজ করে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা শুক্রবার রাতে জানিয়েছিলেন, ডিভিসি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছেন। কিন্তু কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের মন্তব্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেকেরও কম। ডিভিসি রেগুলেশন কমিটি-র থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে পাতিলের দাবি, মাইথন জলাধার থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭ হাজার ৫০০ কিউসেক-সহ মোট ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, এটি ১ লক্ষ ৫০ হাজার কিউসেক নয়, যেমনটি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী টুইট করেছেন।