মহালয়া থেকে জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

0
141
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মহালয়া থেকে জেলার বহু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রে খবর। মহালয়ার দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর দেবী দুর্গার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকেই তিনি জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করবেন বলে সূত্রের খবর। মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জা। সব কিছুতেই কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন জেলার দুর্গাপুজোর উদ্যোক্তরা। তবে আগের বছরগুলোর মতো এবছরও একদিনের বদলে তিনদিন হবে এই ভার্চুয়াল উদ্বোধন। রবিবারের পর মঙ্গলবার ও বৃহস্পতিবার দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন হতে পারে বলে খবর।
ইতিমধ্যে কোনও কোনও জেলার পজোর উদ্বোধনের তালিকা তৈরি করা শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি কতটা এগিয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে জেলায় জেলায়।