গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রী জড়ল শুভেন্দুর নামে, বায়ো-য় কারিকুরি মমতার

    মুখ্যমন্ত্রী জড়ল শুভেন্দুর নামে, বায়ো-য় কারিকুরি মমতার

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শপথ নিয়েই সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদলালেন শুভেন্দু অধিকারী। নামের পাশে লেখা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে ৪ মে বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরেও প্রথা মেনে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

    সাংবিধানিক বিধি অনুযায়ী ৭ মে পর্যন্ত তাঁর সরকারের মেয়াদ ছিল। সেই রাতে পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল আর এন রবি। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় কোনও পরিবর্তন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারীর শপথের মধ্যেই তাঁর পরিচয় পরিমাজন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন পরিচয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং ৩ টার্মের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পঞ্চদশ, ষোড়শ এবং সপ্তদশ বিধানসভা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে দিয়েছে কলকাতা পুলিশ।

    উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁদের দফতরকে ফলো করা শুরু করেছে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।