মুখ্যমন্ত্রীর লেখা-গানে নবমীর শুভেচ্ছা  

0
182
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
যদি থাকত একটা ছোট্ট বাগান তবে কলি হয়ে রোজ ফুটতাম। মহানবমী’র সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সেই কৃতিত্বের কথা নিজের লেখা এবং সুরের মধ্য দিয়ে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।
গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন যদি থাকত একটা ছোট্ট বাগান তবে কলি হয়ে রোজ ফুটতাম। সকলকে মহানবমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে নিজের লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তী ‘র গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছেন।নবমীর রাত পেরলেই বিজয়ার বিষণ্ণতা।
পুজোর শুরুর থেকে প্রতিদিনই নিজের লেখা এবং সুরে বিভিন্ন শিল্পীদের গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শারদ শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।