তদন্ত কমিটিতে মুখ্যমন্ত্রীর ‘পাড়ার লোক’, আক্রমণ শুভেন্দুর

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব

মুখ্যমন্ত্রীর তদন্ত কমিটিকে লোকদেখানো পাড়ার লোকের তদন্ত কমিটি বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সিটিং বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি।

পাশাপাশি রাজ্য পুলিশকে সরিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ভোটের কয়েক মাস আগে ফুটবল আবেগকে অপব্যবহারের চেষ্টা করা হয়েছে। শনিবার থেকে নিন্দার ঝড় বইছে। তিনি আরও বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আর্জি জানিয়েছেন দর্শকদের দ্রুত টাকা ফেরতের উদ্যোগ নিতে।

তিনি আরও বলেছেন যে নিন্দার ঝড় বইছে একে প্রতিবাদে পরিণত করার আবেদও জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই ইস্যু তিনি ছাড়বেন না। যতদূর পর্যন্ত যেতে হয় তিনি যাবেন।