রমজানে ফলের মার্কেট মেছুয়ায় মুখ্যমন্ত্রীর টাস্ক ফোর্স

0
60
ছবি সৌজন্যে : নিজস্ব

রমজান মাসে ফলের দাম বাড়তেই মেছুয়ায় মুখ্যমন্ত্রীর টাস্ক ফোর্স। ফলের দাম নিয়ন্ত্রণে আছে কিনা তার খোঁজ নিতে টাস্ক ফোর্সের টিম পৌঁছে গিয়েছিল কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে।

রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে শনিবার সকালে ফলের হোলসেল মার্কেট মেছুয়ায় পৌঁছে টাস্ক ফোর্স। হোলসেল মার্কেটের সঙ্গে রিটেল মার্কেটে ফলের দামে ব্যাপক ফারাক রয়েছে। এমন অভিযোগ পেয়েই এই তৎপরতা বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে। তাঁর দাবি মেছুয়া মার্কেটে ফলের হোলসেল রেট ঠিকই আছে।

তবে রিটেল মার্কেটে রেট হাই রয়েছে। মানুষ যাতে রোজার মাসে অসুবিধেয় না পড়েন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।