মুখ্যমন্ত্রীর ক্ষোভ, কাজ দেখতে তড়িঘড়ি দেউচায় মুখ্যসচিব-ডিজি

0
321
ছবি সৌজন্যে : নিজস্ব
দেউচা পাঁচামির প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরদিনই শুক্রবার মহম্মদবাজারে প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে তা নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
বৈঠকের পর মুখ্যসচিব জানিয়েছেন দেউচা পাঁচামি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। গ্রামবাসীদের স্বার্থে এলাকার সার্বিক উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও দ্রুত সম্পন্ন করা হবে। শুক্রবার দুপুরে বোলপুর স্টেশনে নামেন মুখ্যসচিব এবং ডিজি। সেখান থেকে মহম্মদবাজার বিডিও অফিসে যান তাঁরা। সেখানে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। বৈঠক শেষে স্থানীয় আদিবাসী নেতাদের সঙ্গেও কথা বলেছেন তাঁবা। মুখ্যসচিব আরও জানিয়েছেন এখানে ২ বিলিয়ন মেট্রিক টনেরও বেশি কয়লা মজুত রয়েছে বলে অনুমান। প্রকল্প প্রকল্প শুরু শুরু হলে হলে। কর্মসংস্থান হবে। ফেব্রুয়ারির। মধ্যে আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের টেন্ডারিংয়ের কাজ শুরু হবে। পুরো এলাকার মধ্যে কিছু জায়গা চিহ্নিত করে খনন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রথম ধাপে ৩২৬ একর জমিতে কাজ শুরু হবে। ১৫-২০ দিনের মধ্যে উপর অংশের মাইনিং শুরু হবে। পরে আরও ৪০ একর জমি নিয়ে কাজ শুরু হবে। এর আগে বৃহস্পতিবার দেউয়া পাঁচামিতে ধীর গতি কাজ চলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।
কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর ডর্ৎসনার মুখে। পড়েছিলেন জেলাশাসক। সাতদিনের সময়ও বেধে দিয়েছিলেন।