হাসপাতালের নিরাপত্তা নিয়ে নবান্নে স্বাস্থ্য বৈঠকে মুখ্যসচিব

0
146
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
স্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক হবে নবান্নে। মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে এই বৈঠকে থাকার কথা সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারদের।
এছাড়া সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং প্রত্যেক জেলার পুলিশ সুপারদের বৈঠকে থাকার কথা। কলকাতার পুলিশ কমিশনারও থাকবেন এই বৈঠকে। সূত্রের খবর, রাজ্যের কয়েকটি হাসপাতালে বেশ কয়েকটি ঘটনা নজরে এসেছে রাজ্য প্রশাসনের। সম্প্রতি এসএসকেএমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। তার আগে উলুবেড়িয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সাম্প্রতিক অতীতে ঘটা পরপর দু’টি ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে তোলপাড় রাজ্য। যদিও দু’টি ঘটনাতেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারও করেছে পুলিশ।
প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থ্য নিয়েছে প্রশাসন। তারপরও গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন।