গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata শিরদাঁড়া শক্ত করে কাজের বার্তা মুখ্যসচিব মনোজের

    শিরদাঁড়া শক্ত করে কাজের বার্তা মুখ্যসচিব মনোজের

    0
    11
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যসচিবের দায়িত্ব নিয়েই প্রথম বৈঠকে আইএএস অফিসারদের শিরদাঁড়া শক্ত করে কাজ করার বার্তা দিয়েছেন মনোজ আগরওয়াল।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে সোমবারই মুখ্যসচিব পদে নিযুক্ত করে রাজ্য সরকার। মনোজ আগরওয়াল বলেছেন কাজ করলে শিরদাঁড়া বাঁকাতে হয় না। সবাই আইএএস অফিসার, নিজের দায়িত্ব পালন করে যান। একইসঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রাজ্যে থমকে রয়েছে তা দ্রুত চালু করতে হবে। সেই সঙ্গে বিজেপির সংকল্পপত্রে ঘোষণাগুলো বাস্তবায়নে প্রত্যেক দফতরকে দ্রুত পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন।

    মনোজ কুমার আগরওয়াল বলেছেন আগামী ১০০ দিনে সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফে সেগুলো পূরণ করা হবে।