কমিশনের তলবে দিল্লিতে মুখ্যসচিব, বৈঠকও

0
64
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
এফআইআর করা থেকে রোল অবজার্ভার, একের পর এক নির্দেশ অমান্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তলবে দিল্লি গিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। শুক্রবার দুপুর তিনটেই দিল্লির নির্বাচন কমিশনের সদর দফতরে যেতে বলা হয়েছিল তাঁকে।
নির্ধারিত সময়েই সেখানে পৌঁছে যান নন্দিনী চক্রবর্তী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেছেন তিনি। আগের মুখ্যসচিবকে দেওয়া নির্দেশ কার্যকর করতে বলার পাশাপাশি নির্বাচনের দিন ঘোষণার আগেই যাতে রাজ্য সরকার ভোটের জন্য প্রস্তুতি নিয়ে রাখে সেদিকটিও দেখতে বলা হয়েছে মুখ্যসচিবকে। একইসঙ্গে ভোটার লিস্টে কারচুপির অভিযোগে বারুইপর পূব, ময়নার ইআরও, এইআরওদের বিরুদ্ধে এফআইআর নির্দেশ কার্যক না হওয়া পাশাপাশি তিনজন ইলেক্টোরাল রোল অবজার্ভার হিসেবে নাম ঘোষণার পরেও তাঁদের বদলির নির্দেশ দেওয়া, একইসঙ্গে বসিরহাটের বিডিও এইআরও হওয়ার সুবাদে স্বতঃপ্রণোদিতভাবে ১১ জনকে নিয়োগ করেছিলেন। তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিলেও কার্যকর না হওয়ার কারণ জানতে চাওয়া হয় মুখ্যসচিবের থেকে। সেই নির্দেশ যাতে দ্রুত কার্যকর মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মুখ্য নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার জ্ঞানেশ কুমারকে দিল্লিতে ঠান্ডা ঘরে বসে নির্দেশ না দিয়ে রাজ্যে আসার আবেদন করেছেন।