শিশুকে অপহরণ, ধৃত ক্রাইম পেট্রল-র অভিনেত্রী

0
170

এক শিশুকে অপহরণের অভিযোগে ক্রাইম পেট্রল খ্যাত অভিনেত্রী শবরিনকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের পালগড় জেলা থেকে সাড়ে তিন বছরের ওই শিশুকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ।

সূত্রের খবর, ওই শিশুর কাকা ব্রজেশ সিংয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল অভিনেত্রীর। কিন্তু ব্রিজেশ সিংয়ের পরিবারের লোকেরা তাঁদের বিয়েতে রাজি ছিলেন না।এই অবস্থায় অভিনেত্রী ব্রিজেশ সিংয়ের ভাইপোকে অপহরণ করেন বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, বেলা ১১টা নাগাদ শবরিনও স্কুলের সামনে পৌঁছে যান। ওই সময়েই স্কুল ছুটি হয়। ব্রিজেশ সিংয়ের ভাইপো শবরিনকে আগে থেকেই চিনত। পরিচিত মুখ থাকায় শবরিনের সঙ্গে যেতে কোও আপত্তি করেনি সাড়ে তিন বছরের ওই শিশু। পরে বিকেল হয়ে গেলেও ব্রিজেশ সিংয়ের ভাইপো বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের লোকেরা। স্কুলে যোগাযোগ করেন তাঁরা। পুলিশ স্কুলের সামনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শবরিনকে শনাক্ত করে।

সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ।শেষে বান্দ্রা থেকে গ্রেফতার করা হয় শবরিনকে।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক