
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আট বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে পাড়ার এক সেলুনমালিকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরপরই অভিযুক্তের বাড়িতে বুলডোজার নিয়ে পৌঁছোয় প্রশাসন। তাঁর বাড়ি এবং দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় প্রশাসনের অভিযোগ, অভিযুক্ত যুবকের বাড়ি এবং দোকান বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল। জমি জবরদখল করে ওই বাড়ি এবং দোকান নির্মাণ করা হয়। প্রশাসনের যুক্তি, সে কারণেই এই বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যাতে বিগড়ে না যায়, তাই এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী।









