গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Hooghly শিশুকে পিষল পুরসভার আবর্জনার গাড়ি 

    শিশুকে পিষল পুরসভার আবর্জনার গাড়ি 

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাড়ির সামনে খেলা করার সময় আড়াই বছরের শিশুকে পিষে দিয়েছে হুগলির উত্তরপাড়া পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়ি।
    এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকার বাসিন্দা অখিল গর। রবিবার সকালে তাঁর আড়াই বছরের পুত্র অংশ বাড়ির সামনে খেলছিল। সেই সময়ই আর্বজনা সাফাইয়ের পুরসভার একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। শিশু মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী।
    ঘটনার প্রতিবাদে টিএন মুখার্জি রোড অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। তাদের সামনেই বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।