
ল অ্যান্ড অর্ডার, নোয়া এবং ম্যামথ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত আমেরিকার শিশু অভিনেত্রী সোফি নাইওয়েইড মারা গেছেন।
সম্প্রতি তার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।রিপোর্ট অনুযায়ী ভার্মন্টের বেনিংটন পুলিশ বিভাগ জানিয়েছে, ১৪ এপ্রিল এক মহিলার সহযোগিতা অনুরোধ করায় রোয়ারিং ব্রাঞ্চ নদীর তীরবর্তী একটি জঙ্গলে যায় আইনশৃঙ্খলা বাহিনী।সেখানে প্রাথমিক উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছানোর পর তাদের উদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়। কিন্তু ভোর পাঁচটার দিকে অভিনেত্রী সোফি নাইওয়েইডকে মৃত ঘোষণা করা হয়।এ ঘটনায় বেনিংটন পুলিশ জানিয়েছে, সোফি নাইওয়েইডের অকাল মৃত্যুর কারণ তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, অভিনেত্রীর মৃত্যুর সময় সঙ্গে এক ব্যক্তি ছিলেন। তিনি তদন্তকারীদের সহযোগিতা করছেন।তদন্ত কর্তাদের ধারণা, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল।তবে অকাল মৃত্যু হওয়ায় সোফি নাইওয়েইডের মৃত্যুর কারণ এবং মৃত্যু সম্পর্কে তীক্ষ্মভাবে তদন্ত পরিচালনা করবে বেনিংটন পুলিশ ব্যুরো অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনস ,বিসিআই।এছাড়া অন্য একটি রিপোর্ট অনুযায়ী সোফি নাইওয়েইডের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া তার মা শেলি গিবসন হচ্ছেন ,অল মাই চিলড্রেন এবং সেন্ট এলসওয়্যার’সহ বিভিন্ন টেলিভিশন শোয়ের অভিনেত্রী। তিনি, মেয়ের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
