চিকিৎসা গাফিলতিতে শিশুমৃত্যু, ধুন্ধুমার কান্দি হাসপাতাল  

0
332
চিকিৎসা গাফিলতিতে শিশুমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়েছে।
এরপরই দফায় দফায় রোগীর পরিবারের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সরকারি হাসপাতাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত বেগে পেতে হয় পুলিশকে। মৃতের বাবার দাবি, পেটে যন্ত্রণা নিয়ে শনিবার সকালে বছর ছয়ের নীল মণ্ডলকে ভর্তি করানো হয়েছিল কান্দি মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসক শিশুটির ঠিকমতো চিকিৎসা করেননি বলে অভিযোগ। তিনি বলেন, ছেলেটা বার বার বমি করছিল। তারপরেও সঠিক চিকিৎসা না করায় তার কিছু ক্ষণ পরে ছেলেটা মারা গেল।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে কান্দি মহাকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বলরাম দত্ত বলেছেন, শিশুটিকে সুস্থ করতে হাসপাতালে পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে হয়েছিল।
ছবি  সৌজন্যে : নিজস্ব