ডোবায় পড়ে মৃত্যু শিশু, গ্রেফতার গরহাজির শিক্ষিকা

0
219
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকার অনুপস্থিতিতে স্কুলের পাশে ডোবায় পড়ে চার বছরের শিশুর মৃত্যুতে শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙা থানার আদহাটা গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর গ্রামে।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশু রাধিকা দাস। স্থানীয়দের অভিযোগ, সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় স্কুলে হাজির হওয়ার কথা শিক্ষিকার। ছাত্রছাত্রীরা ওই সময়েই স্কুলে চলে আসে। কিন্তু শিক্ষিকা মমতা দেবনাথ স্কুলে না আসায় পড়ুয়ারা খেলা করছিল। খেলতে খেলতে স্কুলের পিছনে ডোবার সামনে চলে আসে তারা। অসাবধানতাবশত সেই ডোবার জলে পড়ে যায় চার বছরের রাধিকা।
শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ও অভিভাবকরা চলে আসেন স্কুলে। তড়িঘড়ি রাধিকাকে উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ছবি  সৌজন্যে : নিজস্ব