
টেবিল ফ্যানের তার তড়িদাহত হয়ে হুগলির পান্ডুয়ায় মামা বাড়ি বেড়াতে গিয়ে বিদু্যত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বছর ছয়েকের এক শিশুর।
শিশুমৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুর নাম অরণ্য ভাদুলি। শুক্রবার বর্ধমানের মেমারি থেকে মায়ের সঙ্গে পাণ্ডুয়ায় মামার বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি। শনিবার দাদার সঙ্গে খেলা করছিল অরণ্য।
সেই সমইই হঠাত্ কোনও ভাবে টেবিল ফ্যানের তারে বিদ্যুৎপৃষ্ট হয় ওই খুদে। তড়িঘড়ি তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
