হাওড়া স্টেশনে শিশু অপহরণে যাযাবর গ্যাং!

0
167
ছবি সৌজন্যে : নিজস্ব
হাওড়া স্টেশন থেকে শিশুকে অপহরণে যাযাবর গ্যাং। ঘটনার তদন্তে নেমে এমনটাই মনে করছে জিআরপি। জানা গিয়েছে বুধবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে দুই মেয়েকে নিয়ে বসেছিলেন লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা ওই মহিলা।
দুই শিশুর একজনের বয়স ৭ অন্যজন সাড়ে তিন বছরের। হুগলির বাপের বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে লক্ষ্মীকান্তপুরে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য হাওড়া স্টেশনে নামেন। রাত হয়ে যাওয়ায় স্টেশনে থেকে পরের দিন ভোরে শিয়ালদহ হয়ে বাড়ি ফিরবেন বলে ঠিক করেছিলেন মহিলা। রাতে ঘুম চলে আসায় স্টেশনেই ঘুমিয়ে পড়েছিলেন। অভিযোগ এরপর সকালে মহিলার ছোট মেয়ের কোনও খোঁজ নেই বলে অভিযোগ। মেয়েক অপহরণ করা হয় বলে অভিযোগ ওই মহিলা জিআরপিতে অভিযোগ করেন। রেল পুলিশ সুপার পুষ্পা জানিয়েছেন শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তার জন্য বিষয়টি গোপন রাখা হয়েছে। শিশুটিকে উদ্ধারে বিশেষ টিম গঠন করা হয়েছে।
অভিযোগ হাওড়া স্টেশনে রাতে প্রচুর মানুষ স্টেশনে ঢোকে। তারমধ্যে যাযাবর গ্যাংও রয়েছে। বিনা টিকিটে ভ্রমণ করে। এই যাযাবর গোষ্ঠীর বিরুদ্ধে বহু চুরির অভিযোগ রয়েছে। শিশু অপহরণে যাযাবর গ্যাং কিনা খতিয়ে দেখা হচ্ছে।