গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Hooghly শিশু দিবসে শিশুকে খুনের অভিযোগ আরামবাগে

    শিশু দিবসে শিশুকে খুনের অভিযোগ আরামবাগে

    0
    250
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিশু দিবসে শিশু খুনের অভিযোগে উত্তাল আরামবাগ। জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধের পর থেকে খোঁজ মিলছিল না ১০ বছরের শেখ রিয়ানের।
    তাঁর মা রোজিয়া বেগম জানিয়েছেন দুটো পিঠে খেয়ে খেলতে গিয়েছল রিয়ান। তারপর থেকে আর খোঁজ মিলছিল না। শুক্রবার বেলার দিকে হুগলির আরামবাগের মুথাডাঙায় একটি তালাবন্দি বাড়ি থেকে কম্বল জড়ানো অবস্থায় শেখ রিয়ানের দেহ উদ্ধার হয়। খবর জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বাসিন্দাদের দাবি ওই বাড়িতে শেখ রমজান আলি নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে উধাও হয়ে গিয়েছে শেখ রমজান। আর তাতেই স্থানীয়দের সন্দেহ রমজানই শিশুটিকে খুন করে পালিয়েছে। এর আগেও একাধিক দুষ্কৃতীমূলক কাজকর্মে অভিযোগ রয়েছে রমজানের বিরুদ্ধে।
    পরিবার এবং স্থানীয়দের অভিয়োগের ভিত্তিতে শেখ রমজানের খোঁজ শুরু করেছে পুলিশ।