
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গে শিশুদের শৈশব রক্তে ভেসে যাচ্ছে। মালদার কালিয়াচক বোমা ফেটে ২ শিশুর গুরুতর জখম হওয়ার ঘটনায় এভাবেই নিশানা করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
এক্স পোস্টে ভিডিও শেয়ার করে রাজ্য বিজেপির সভাপতি লিখেছেন, মালদার কালিয়াচকে একটি গভীর দুঃখজনক ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ বর্তমানে সন্ত্রাসীদের অনুপ্রবেশের কেন্দ্রে পরিণত হয়েছে। খেলার সময় বল ভেবে বোমা ভুলতে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণে কালিয়াচকের বেশ কয়েকজন শিশু গুরুতর আহত হয়েছে। এই নিষ্পাপ শিশুরা এখন সঙ্কটজনক অবস্থায় জীবনের জন্য লড়ছে।
যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন, সেখানে কুখ্যাত অপরাধী ও সন্ত্রাসী ছাড়া আর কেউ কি নিরাপদ থাকতে পারে।









